Trust Score — ভুয়া অর্ডার ধরা
প্রতিটা অর্ডার ০–১০০ স্কোর পায়। কুরিয়ার হিস্ট্রি, device, আচরণ, ফোন, ঠিকানা — সব মিলিয়ে।
- COD bombing ও একই প্রতারক ভিন্ন নামে ধরে
- নকল ফোন, temp ইমেইল, blacklist চেক
- রিয়েল-টাইম — কাস্টমার টেরও পায় না
প্রোডাক্ট কুরিয়ারে যায়, কাস্টমার ফোন ধরে না, পার্সেল ফেরত আসে — কুরিয়ার বিল যায়, স্টক আটকে থাকে, আর যে অ্যাডে অর্ডারটা এনেছিলেন সেই টাকাটাও জলে। FakeOrder Shield প্রতিটা অর্ডার ডেলিভারিতে পাঠানোর আগেই যাচাই করে — কোনটা আসল, কোনটা ফেরত আসবে। ভুয়াগুলো আটকায়, রিস্কিদের কাছে আগে টাকা নেয়।
যাওয়ার সময় একবার, ফেরত আসার সময় আরেকবার। এক অর্ডারেই ১৫০–২৫০ টাকা গায়েব — প্রোডাক্ট বিক্রি না হয়েও।
যে প্রোডাক্ট ফেরত আসছে সেটা আরেকজনকে বিক্রি করা যেত। ঈদের মৌসুমে এই আটকে থাকা ক্যাশই ব্যবসা থামিয়ে দেয়।
Facebook বুস্ট করে অর্ডারটা এনেছিলেন। রিটার্ন মানে সেই ad spend শূন্য — কিন্তু বিল আপনাকেই দিতে হবে।
“নিজে একটা COD পেজ চালাতাম। ঈদের আগে ৫০০ অর্ডার — মহাখুশি। ঈদের পরে ১৭০টা পার্সেল ফেরত এলো। কুরিয়ার বিল, নষ্ট স্টক, বুস্টের টাকা — সব হিসাব করে দেখলাম, লাভ তো দূরের কথা, উল্টো লস। তখনই বুঝলাম সমস্যা অর্ডার কম আসা না — সমস্যা হলো কোন অর্ডারটা ভুয়া সেটা আগে থেকে চেনা যায় না। সেই জিনিসটাই বানিয়ে ফেললাম, নিজের জন্য। এখন আপনার জন্যও।”
ভুয়া অর্ডার আটকানো থেকে টাকা তোলা, কুরিয়ার, রিকভারি আর মার্কেটিং — আলাদা আলাদা টুল কেনার দরকার নেই।
প্রতিটা অর্ডার ০–১০০ স্কোর পায়। কুরিয়ার হিস্ট্রি, device, আচরণ, ফোন, ঠিকানা — সব মিলিয়ে।
রিস্কি অর্ডারে COD উধাও হয়ে যায়, আগে টাকা নেয়। TrxID যাচাই + duplicate ধরা।
এক ক্লিকে বা অটোমেটিক অর্ডার বুক। ডেলিভারি স্ট্যাটাস নিজে থেকে আপডেট হয়।
কাস্টমার ফোন টাইপ করলেই ধরে রাখে। অর্ডার না করলে অটো ফলো-আপ।
Server-side Conversion API — iOS/অ্যাড-ব্লকারে হারানো conversion data ফিরে পান।
প্রতি কাস্টমারের প্রোফাইল, lifetime value, রিস্ক। ব্যবসার আসল লাভ সংখ্যায়।
এই device আগে fraud করেছে কিনা, IP সন্দেহজনক কিনা, অল্প সময়ে অনেকবার চেষ্টা হচ্ছে কিনা — অনেক bot/fake ট্রাফিক এখানেই ধরা পড়ে।
মানুষ টাইপ করছে নাকি copy-paste/auto-fill, নকল নম্বর/ইমেইল কিনা, অস্বাভাবিক দ্রুত ইনপুট কিনা — শুধু ডেটা না, আচরণ বিশ্লেষণ।
সব মিলিয়ে: Safe → স্বাভাবিক অর্ডার · Suspicious → OTP/রিভিউ · High risk → COD বন্ধ বা সরাসরি block। ভুয়া অর্ডার তৈরি হওয়ার আগেই থেমে যায়।
পুরো প্রসেসটা হয় রিয়েল-টাইমে — genuine কাস্টমার এক সেকেন্ডও টের পায় না।
Fraud + Payment + Courier + Recovery + Tracking + CRM — সব ইন্টিগ্রেটেড, একসাথে চলে।
আপনার প্রতিযোগী হয়তো ইতিমধ্যে প্রোটেক্টেড। ভুয়া অর্ডারের বোঝা আর কতদিন একা টানবেন?
FakeOrder Shield নিন